বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল বেদনাদায়ক স্মৃতিতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরসিবির (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) শিরোপা উদ্যাপনের সময় ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা—হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন সমর্থক, আহত হন আরও ৭৫ জন।
ঘটনার পর থেকে নীরব ছিল ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে প্রায় তিন মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলল আরসিবি। এক আবেগঘন বার্তায় তারা জানায়, এতদিন নীরব থাকা ছিল তাদের শোক প্রকাশ ও ভক্তদের পাশে থাকার এক উপায়।
মন্তব্য করুন