| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে উলিপুরে জামায়াতের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের গুনাইগাছ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সংঘটিত ওই হত্যাকাণ্ড দেশবাসীকে হতবাক করেছিল। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি।

বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মশিউর রহমান ও খায়রুজ্জামান সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ ফারাবী।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের এম. শাহীন আলম

  2. ২

    প্রথমবারের মতো জাহাজে হামলার ফুটেজ প্রকাশ করে বার্তা দিলো ইরান

  3. ৩

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  4. ৪

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  5. ৫

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  6. ১

    জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের এম. শাহীন আলম

এ সম্পর্কিত আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার। এর...

হামলায় আহত নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ইসির রোডম্যাপে খুশি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বি...

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড