| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  • অনলাইন ডেস্ক
  • ২৪ অক্টোবর ২০২৫, ০২:০২ এএম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা (ফুলবাড়ি মাঠে) ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জাতিসংঘের ইকোসোক সদস্যভুক্ত আন্তর্জাতিক ইসলামিক ছাত্র ও যুব ফেডারেশন-ইফসু এর মহাসচিব, তুরষ্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর,  ড.মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম রাজু।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান, নুরুল ইসলাম মন্ডল, কর্ম পরিষদের সদস্য আবু আইয়ুব সাঈদী, কর্ম পরিষদের সদস্য শেখ সাদী, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর শিবিরের সভাপতি রাশেদ  ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর মো: জুলফিকার আলী প্রমুখ।  

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন,জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো।



বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী মো: বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য যোগদানকারী, ফারুক হোসেন ও আব্দুর রহিম বলেন, 'ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে সৎ নেতৃত্ব কায়েমের লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।
 

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  2. ২

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  3. ৩

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  4. ৪

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

  5. ৫

    উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

এ সম্পর্কিত আরও খবর

গণমাধ্যমের সাথে কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। ছবি :

আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলে...

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশ...

১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ...

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান...

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫

রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড