| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে : অধ্যাপক মজিবুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। ছবি : সংগৃহীত

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ও প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতেই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কোরআন ও হাদিসের আলোকে নৈতিক জীবন গড়ে তুলতে হবে।’

সরকারের প্রতি অভিযোগ এনে তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সংকীর্ণতা, মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমতের ওপর দমনপীড়ন চলছে। এসব অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে ‘জামায়াতের সদস্য (রুকন) ষাণ্মাসিক সম্মেলন-২০২৫’। দিনব্যাপী এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনরা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে নেত্রকোনা জেলা শাখা জেলা আমির মাওলানা ছাদেক আহমদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. শামীউল হক ফারুখী এবং অঞ্চল টিম সদস্য ময়মনসিংহ ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার। এর...

হামলায় আহত নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ইসির রোডম্যাপে খুশি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বি...

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড