| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : সংগৃহীত

হাসপাতালে ইব্রাহিমকে দেখতে যান ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু। ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ২০২৩ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের নির্মম নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর অবশেষে বাড়ি ফেরার অপেক্ষায়। গুরুতর ফিমার ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)।

কার্ডিয়াক জটিলতার কারণে তার অস্ত্রোপচার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও নিটোরের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব কার্ডিওলজিস্ট ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) রাতে নিটোরে ইব্রাহিমকে দেখতে যান তিনি। সে সময় ডা. বিটু বলেন, ইব্রাহিম সুস্থ হয়ে উঠেছেন। দু-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির রাজপথের প্রতিটি আহত যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ত্যাগী কর্মীদের আত্মদান ও আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ স্বৈরশাসন মুক্তির সংগ্রামে বিজয়ের পথে।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার। এর...

হামলায় আহত নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ইসির রোডম্যাপে খুশি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বি...

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড