| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • ১৯ আগস্ট ২০২৫, ০৯:২৬ পিএম

সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি।’

গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক না-ও হতে পারে। এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়।

তিনি আরও বলেন, ‘দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক—এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কবিতা ও সংগীত একসময় রাজনৈতিক নেতৃত্বকে উদ্বুদ্ধ করেছিল, যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতার পরে ও বিভিন্ন সময়ে। এটার প্রকাশ আমরা আরও দেখেছি ৯০-এর দশকেও এবং গত দেড় যুগ ধরে স্বৈরাচারের বিরুদ্ধেও। যেটা সম্প্রতি সময়ে উদ্ভাসিত হয়েছে। যার পূর্ণতা ও পরিপূর্ণতা পেয়েছে ২৪ এর সফল গণআন্দোলন এবং গণঅভ্যুত্থানে। এভাবেই কবি এবং সাহিত্যিকরা যুগে যুগে মাত্রাটা এতোটা উঁচুতে নিয়ে গিয়েছেন, যার ফলে অনেক সময় আমরা দেখেছি নিজেদের পরিচয় দেশ এবং জাতির পরিচয়ে সমার্থক হয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

শেক্সপিয়ারসহ বেশ কয়েকজন কবি ও সাহিত্যিকের নাম উল্লেখ করে তিনি বলেন, ঠিক তেমনিভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ মহাদেশে হয়ে ওঠেন পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, ঠিক এমনিভাবে কবিতা ও দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সঙ্গে একাকার হয়ে ওঠেছিল। আবার যুদ্ধ শেষে দেশগঠনে শহীদ জিয়াউর রহমানের সমেয়ে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এই গানটি তার দল বিএনপির দলীয় সংগীত হয়ে উঠেছে। এই বিশ্বাস জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর মাঝে রয়েছে।

তারেক রহমান বলেন, একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনের প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার। এর...

হামলায় আহত নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ইসির রোডম্যাপে খুশি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বি...

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড