শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে ৮ দফা বাস্তবায়নের আশ্বাসে খাগড়াছড়িতে চলমান অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা তুলে ধরে। যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়।
এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা জেনেছি।
চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত
দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।
৮ দফা দাবি যথাযথভাবে পূরণ করা না হলে শান্তিপূর্ণ কিন্তু পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অপরাপর দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে খাগড়াছড়িতে টানা সকাল-সন্ধা সড়ক অবরোধ পালিত হয়ে আসছে। এর আগে শুক্রবার আধাবেলা সড়ক অবরোধ পালন করে জুম্ম ছাত্র জনতা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শনিবার খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।
মন্তব্য করুন