| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

রাকসু ঘিরে সরগরম ক্যাম্পাস, জয়-পরাজয়ের ৪ ফ্যাক্টর

  • অনলাইন ডেস্ক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু (কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। চায়ের কাপে বন্ধুদের আড্ডায়, হল কিংবা ক্যান্টিন অথবা টিএসসির সবখানেই একই আলোচনা। ছাত্রদল-ছাত্রশিবিরসহ অন্যান্য প্যানেল থেকে গুরুত্বপূর্ণ কে কোন পদে দাঁড়াচ্ছেন তা জানতে শিক্ষার্থীর মুখিয়ে আছে।

নেতৃত্বের দক্ষতা কতটুকু আছে, সংগঠক হিসেবে কেমন, গণঅভ্যুত্থানে বা অতীতে কী ধরনের ভূমিকা ছিল অথবা পাস করলে শিক্ষার্থীদের পাশে কতটুকু থাকবেন এ নিয়েই চলছে আলোচনা। তবে আসন্ন নির্বাচনের জয়-পরাজয়ে অন্তত ৪টি বড় ফ্যাক্টর রয়েছে বলে মনে করছেন রাবির সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত প্রার্থীরা। বিভিন্ন আলোচনায় প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এদিকে প্রার্থীরাও বসে নেই। রাকসু নির্বাচন সামনে রেখে বিভিন্ন ছাত্রসংগঠন নিজেদের অবস্থান শক্ত করতে নানা ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নিজেদের ব্যক্তিগত আইডি, পেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংযুক্ত বিভিন্ন গ্রুপে নিজের পরিচয় ও ভোট চাইছেন। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু না হলেও নিজেদের মতো করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। প্রার্থীরা আড্ডা-গল্প ও কুশলবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। এরইমাঝে রাবি ছাত্রশিবিরের সভাপতি সম্ভাব্য ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ছেলেদের হলগুলোর কক্ষে আতর দিয়ে করছেন শুভেচ্ছা বিনিময়। হলের প্রতিটি ব্লকে হচ্ছে মুড়ি পার্টি।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ছবি : সংগৃহীত

খুবির ছয় গবেষণা প্রকল্পে বরাদ্দ ২৬ কোটি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুক...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সা...

ছবি : সংগৃহীত

ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?

দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যা...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড