| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

বিধ্বস্ত সেই যুদ্ধবিমানের পাইলট ফোনে কথা বলেন ১ ঘণ্টা, তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিধ্বস্ত সেই যুদ্ধবিমানের তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ নির্ণয়ে প্রযুক্তি, প্রত্যক্ষদর্শী ও কৌশলগত উপায়ে প্রাপ্ত খণ্ড খণ্ড সূত্র মিলিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন। তাতে উঠে আসে, বিধ্বস্ত বিমানের পাইলট মাঝ আকাশে চক্বর কাটতে কাটতে ফোনে ৫০ মিনিট কথা বলেন।

গত ২৮ জানুয়ারি যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের আলাস্কার আইয়েলসন বিমানঘাঁটির রানওয়েতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। তার আগেই আকাশে থাকাকালীন সেটির সমস্যা ধরা পড়ে। পাইলট নিরাপদে প্যারাস্যুট দিয়ে বিমান থেকে ইজেক্ট করার আগ পর্যন্ত সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু কোনো কিছুই কাজে আসছিল না। শেষ মুহূর্তে বিমানটি ঘূর্ণি খেলে পাইলট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হাল ছেড়ে দেন।

অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫। এটি বহুমাত্রিক অভিযানে সক্ষম। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিমানটির উড্ডয়ন ও অবতরণ অনেকটা নিরাপদ। কিন্তু ওই বিমানটির পাইলটের ভাগ্য সহায় হয়নি।

সিএনএনের হাতে আসা এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমানটির নোজ ও প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে যায়। এতে গিয়ার কাজ করা বন্ধ করে দেয়। আর এটিই দুর্ঘটনার প্রধান কারণ।

পাইলট সমস্যা সমাধানে আকাশে উড়তে উড়তেই প্রায় ৫০ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেন। তিনি সমস্যার সমাধানের নানা চেষ্টা করেন। অপর প্রান্তে কলে থাকা প্রকৌশলীরা তাকে দিকনির্দেশনা দিচ্ছিলেন।

তার সঙ্গে কনফারেন্স কলে লকহিড মার্টিনের পাঁচজন প্রকৌশলী যুক্ত হন। পরামর্শ মতো, পাইলট দুবার ‘টাচ অ্যান্ড গো’ অবতরণের চেষ্টা করেন। যাতে আটকে থাকা নোজের গিয়ার সোজা হয়, কিন্তু তা করতে গিয়ে পাইলট ব্যর্থ হন।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, নোজ ও ডান দিকের ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক সিস্টেমের এক-তৃতীয়াংশ তরল পানি ছিল। এ ধরনের অবস্থার জন্য নজরদারির ঘাটতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি ফারেনহাইট। ফলে ওই পানি বরফে পরিণত হয়ে জটিল সমস্যার সৃষ্টি করে।

সাম্প্রতিক বছরগুলোতে এই যুদ্ধবিমানের দাম কমানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং লকহিড মার্টিনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি অনুসারে, ২০২১ সালে প্রতিটি যুদ্ধবিমানের দাম প্রায় ১৩৫.৮ মিলিয়ন ডলার থেকে ২০২৪ সালে ৮১ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ছবি : সংগৃহীত

দেশ ত্যাগ করতে পারবেন না নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি...

ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে ত...

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ...

ছবি : সংগৃহীত

নববধূর আত্মীয়ের হাতে বরের মৃত্যু, আনন্দ প্রকাশেই ছুড়েছিলেন গুলি

খুশির মুহূর্ত উদযাপনে কত আয়োজনই না করে থাকে মানুষ।...

ছবি : সংগৃহীত

লালে রঙিন হাজারো নারী, স্বামীর জন্য করলেন প্রার্থনা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার উৎসবমুখর পরিব...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড