| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম
সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ছবি : কোলাজ

সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ছবি : কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সমালোচনা করে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ।’ বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় তাদের এই আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’র সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে ‘কোটা’ শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর অযৌক্তিক দাবিকে ন্যায়সংগত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
 

এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে।

হাসনাত ও সারজিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।’

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ফের সংশোধন করছে সরকার। এর...

হামলায় আহত নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

লাঠির আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচ...

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

ইসির রোডম্যাপে খুশি বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বি...

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি : সংগৃহীত

হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন বিএনপির...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড