| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অভিনেতা, প্রযোজক আর নায়কসুলভ ব্যক্তিত্ব—সবটুকুই যেন একসঙ্গে মিশে আছে দেবের ভেতর। তবে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ যেন তাকে আরও আবেগী করে তুলেছে। বক্স অফিসে ঝড় তোলা এই ছবির বিশেষ প্রদর্শনীতে ঘটে গেল বিরল এক ঘটনা। নিজের সাফল্য পর্দায় দেখে অশ্রুজলে ভিজলেন দেব। দর্শক-ভক্তদের উল্লাসের মাঝেই আবেগে ভেসে গেলেন এই তারকা, আর সেই মুহূর্তে যেন ‘দেশু’ জুটির জাদু ছুঁয়ে গেল সবার হৃদয়।

শনিবার (২৩ আগস্ট) বিশেষ প্রদর্শনীতে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন দেব। শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় ভেসে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, দেবের চোখ ভিজে উঠছে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়, যা দেখে নেটিজেনরাও আবেগে ভেসেছেন।

উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিলেন ‘সম্পর্কে’র সম্পর্কে, যা টলিউডের ওপেন সিক্রেট হলেও বিচ্ছেদ হয়েছিল তাদের। ‘ধূমকেতু’ সেই বিচ্ছেদের পরের ছবি। এরপর আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া।

তবে ট্রেলার লঞ্চ ইভেন্টে দর্শকদের আশা পূরণ হয়েছিল। হাসিমুখে একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন দেব-শুভশ্রী। আবার মুক্তির আগের দিন বড়মা মন্দিরে রং মিলান্তির আচারেও ধরা দিয়েছিলেন এই জুটি। তাই দর্শকদের কাছে ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়; বরং এক দশক পর ইতিহাস গড়ার সাক্ষী।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ছবি : সংগৃহীত

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কোরবা...

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

বলিউড সংগীতশিল্পী আমাল মালিক প্রকাশ্যে জানালেন অভি...

ছবি : সংগৃহীত

স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

হলিউডের প্রখ্যাত অ্যাকশন তারকা ব্রুস উইলিস এখন কঠি...

অভিনেত্রী মানেই পোশাক খুলে দাঁড়িয়ে পড়বে?

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড