| বেটা ভার্সন
Logo
  • সব খবর
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • শিক্ষা
  • বাণিজ্য
  • মতামত
  • বিনোদন
  • আইন-আদালত
  • অপরাধ
  • স্বাস্থ্য
  • ধর্ম
    • সব খবর
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • শিক্ষা
    • বাণিজ্য
    • মতামত
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি
    ভিডিও ফটো বাংলা কনভার্টার সোশ্যাল মিডিয়া আর্কাইভ লগইন
Logo

কৃষি জমি রক্ষায় দ্রুত আইন আসছে : কৃষি উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কৃষি জমি রক্ষায় দ্রুত নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কৃষি জমি নষ্ট করে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। আসন্ন আইনে কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করা হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় নির্মিত ফারমার্স মিনি কোল্ড স্টোর উদ্বোধন করেন।

কৃষি উপদেষ্টা বলেন, এখন থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কৃষকদের জমির ওপর দিয়ে নতুন সড়ক নির্মাণ করলে তার যথাযথ মূল্য দিতে হবে। আর রোডস অ্যান্ড হাইওয়ে জমি অধিগ্রহণ করলে কৃষকরা তিনগুণ মূল্য পাবেন।

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থে পর্যায়ক্রমে সারাদেশে একশ’ মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে। এতে কৃষকরা ফসল সংরক্ষণে সুবিধা পাবেন এবং ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন। পাশাপাশি কৃষকদের মধ্যস্বত্বভোগীদের হাত থেকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের সচিব এমদাদুল হক, কৃষিসম্প্রসারণ সচিব সাইদুল আনম, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম, কৃষি বিভাগের পরিচালক ড. মো. এমদাদুল্লাহ মিয়ান, পরিচালক (সরেজমিন) এমদাদুর রহমান মণ্ডল, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা রবি আহনুর আহমেদ, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার এবং থানার ওসি জেওএম তৌফিক আজম প্রমুখ।

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
ঠিকানা:

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

    সর্বশেষ

    জনপ্রিয়

  1. ১

    নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

  2. ২

    আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

  3. ৩

    শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন

  4. ৪

    ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

  5. ৫

    সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

এ সম্পর্কিত আরও খবর

ছবি : সংগৃহীত

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য...

ছবি : সংগৃহীত

৬ বছরেও শেষ হয়নি কাজ, আশ্রয়কেন্দ্র এখন মাদকসেবীদের আখড়া

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল মির্জারচর...

ছবি : সংগৃহীত

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

টাঙ্গাইলে চিংড়ির খোলসের ভেতর জেলি দিয়ে মাছ বিক্রি...

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ সদরের বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে রাস্তার...

  • সম্পাদক ও প্রকাশক: ক্যানভাস নিউজ
    ঠিকানা:
  • ক্যানভাস নিউজ
  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • বাংলা কনভার্টার
  • যোগাযোগ
  • সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বত্ব © ক্যানভাস নিউজ মিডিয়া লিমিটেড